ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় প্রাইভেটকারে কাভার্ডভ্যানের ধাক্কা, একই পরিবারের চার জন নিহত

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২২, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার পদুয়ার বাজারে কাভার্ডভ্যানের ধাাক্কায় প্রাইভেটকার আরোহী একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। এ সময় কাভার্ডভ্যানচাপায় সিএনজি চালিত অটোরিকশার অন্তত আরও ৪ যাত্রী আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

শুক্রবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার হোটেল নূরজাহান এলাকায় ইউটার্নে এ ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে থানার এস আই সাইফুল ইসলাম প্রাইভেটকারে থাকা একই পরিবারের এক নারীসহ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের বাড়ি কুমিল্লার লাকসাম থানার মুদাফফরগঞ্জ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় দুপুর ২টায় চারজনের লাশ উদ্ধার করে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।