ঢাকাশুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে আইন-শৃঙ্খলা ও নদী নিরাপত্তায় কোস্ট গার্ডের গণশুনানি

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২২, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে জানান, সকাল ১০টায় মেঘনা ও ডাকাতিয়া নদী সংলগ্ন এলাকায় আয়োজিত এ গণশুনানিতে স্থানীয় জনগণ, জেলেসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।

গণশুনানিতে আলোচনার মূল বিষয়গুলো ছিল- সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, জলদস্যু ও সন্ত্রাস দমন, নদীপথে চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণ।

এ সময় স্থানীয় জনগণ ও জেলেরা তাদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন। অভিযোগ ও মতামতের ভিত্তিতে কোস্ট গার্ড এবং সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

গণশুনানিতে নৌ পুলিশ, থানা পুলিশ, বিআইডব্লিউটিএ, জেলা মৎস্যজীবী সমিতি, জেলেদের প্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ নদীপথ নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।