ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শিকল কেটে দিনমজুরের তিনটি গরু চুরি

চাঁদপুর ট্রিবিউন
আগস্ট ২০, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বসতঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিনমজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২০ আগস্ট) রাতে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্সীবাড়িতে চুরির ঘটনাটি ঘটে।

হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম জানান, আজ রাত আড়াইটার দিকে আমি উঠে গরুর ঘরে এসে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে গেছি।

 

পরে ফজরের নামাজের জন্য স্বামী ঘরের দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে দরজার শিকল লাগানো। তাৎক্ষণিক আমি জানালা খুলে দেখি গোয়াল ঘরে গরু নেই।

 

 

৫ সন্তানের জনক দিনমজুর হোসেন মুন্সী জানান, গত কোরবানি ঈদে বড় গরুটি দেড় লাখ আর মিডিয়ামটি এক লাখ ২০ হাজার টাকা দাম উঠেছে, কিন্তু আমি বিক্রি করিনি। আমার একটা থ্যালাসেমিয়ায় আক্রান্ত দুই বছরের বাচ্চা রয়েছে।

 

তাকে তিন মাস পর পর রক্ত দেওয়া লাগে। ভেবেছিলাম, গরু বিক্রি করে বাচ্চাটিকে চিকিৎসা করাব। বলে কান্নায় ভেঙে পড়েন। 

হোসেন মুন্সীর ভাগিনা রিপন জানান, গরুর ঘর স্থানান্তর নিয়ে গত সপ্তাহে বাড়ির পাশের ঘরের একজন হুমকি দিয়েছেন।

আমরা আইনগত ব্যবস্থা নেব, তখন পুলিশ তদন্ত করে সঠিকটা বের করবে। 

ইউপি সদস্য মানিক জানান, আমি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেছি। পরিবারটির বড় ক্ষতি হয়ে গেল।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পরিবারটি আমাকে ঘটনা জানিয়েছে। তাদের আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।