ঢাকাশনিবার , ১৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বড়কুলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হাজীগঞ্জ প্রতিনিধি
আগস্ট ১৬, ২০২৫ ১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে এক গৃহবধূর রহস্যময় মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাস্থল থেকে পুলিশ গৃহবধূর লাশ গলায় ফাঁশ দেওয়া অবস্থায় উদ্ধার করে।
১৪ আগস্ট বৃহস্পতিবার রাতে উপজেলার ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়নের বেলচোঁ মাদ্রাসা রোডে নুরুন্নবীর ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানাযায়, ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের লক্ষীপুর গ্রামের ফয়েজ হাওলাদারের ছেলে মো. রাব্বি হাওলাদারের সাথে বিক্রমপুর এলাকার মোহাম্মদ আলী শেখের মেয়ে বিথী আক্তার (২০) গত ৫ বছর পূর্বে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের ঘরে আব্দুল্লাহ নামে ৪ বছরের শিশু রয়েছে। বিয়ের পর থেকে দেশের বিভিন্ন স্থানে তারা ভাড়া বাসায় বসবাস করে আসছে।

ঘটনার বিবরণে জানাযায়, ঘটনার দিন স্বামী রাব্বি ও স্ত্রী বিথী আক্তার ঘুরতে বের হয়। রাতে ঘরে ফিরে তাদের শিশু আব্দুল্লাহকে মারার জেদে স্বামী রাগান্বিত হয়। এর পর স্ত্রী বিথী বেগমের রহস্যময় মৃতদেহ অন্যরুমে ঝুলে থাকার অভিযোগ উঠে।

হাজীগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক এসআই সায়েম ঘটনাস্থলে গিয়ে জানতে পারে লাশ বাড়ীর মালিকের সহযোগিতা স্বামী রাব্বি গলায় ফাঁশ দেওয়া অবস্থায় নিচে নামিয়েছে।

মৃত গৃহবধূর বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে শুক্রবার রাতে হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, আমরা লাশ ময়নাতদন্ত করেছি। অভিযোগ প্রমানিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।