ঢাকাশনিবার , ১৯ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে জুলাই চারজন শহীদের কবরস্থানে বৃক্ষরোপণ

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৯, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাজীগঞ্জে চারজন শহীদের কবরস্থানে চারাগাছ রোপন ও তাদের মাগফেরাত কামনায় কবর জিয়ারত এবং দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের পক্ষে শনিবার (২০ জুলাই) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এ চারাগাছ রোপন করেন।

এদিন বিকালে তিনি পৌরসভাধীন টোরাগড় গ্রামের শহীদ আজাদ সরকার,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামূড়া গ্রামের শহীদ আব্দুল হান্নান,সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের শহীদ এ্যাড.আবুল কালাম আজাদ ও রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের শহীদ রাসেল বকাউলের কবর জিয়ারত শেষে কবরস্থানে বৃক্ষরোপণ করেন।

এসময় শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মাওলানা মো. তৈয়ব হোসেন।

বৃক্ষরোপন ও কবর জিয়ারতে উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্’সহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।