ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বোট মহলে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগে শ্রমিকদের বিক্ষোভ

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৭, ২০২৫ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল ডাকাতিয়া নদীতে বোট মহলের নামে অতিরিক্ত চাঁদা আদায়ের অভিযোগ তুলে বাল্বহেড মালিক ও শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বুধবার বিকেলে বলাখাল নদীপাড়ে বাল্বহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ,নদীপথে চলাচলকারী বাল্কহেড,সিমেন্টবাহী ও ইটবাহী ট্রলার থেকে জোর করে ৮০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে।

নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত টাকা না দিলে শ্রমিকদের হুমকি দেওয়া হচ্ছে এবং মারধরও করা হচ্ছে।

বাল্বহেড মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের মতে,সরকার যদি বোট মহল ইজারা দিয়ে থাকে,তবে তারা নির্ধারিত টোল দিতে রাজি। কিন্তু বর্তমানে যেভাবে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে,তা অমানবিক এবং অবৈধ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বোট মহলটি বৈধভাবে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদার ইয়াসির আরাফাত অনিক ৫৮ লাখ টাকায় বোট মহলের ইজারা নিয়েছেন। প্রশাসনের নির্ধারিত নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত টোল আদায়ের অনুমতি রয়েছে। তবে ইজারাদার পক্ষ থেকে দাবি করা হয়েছে,তারা নির্ধারিত ফি অনুযায়ীই টোল আদায় করছে এবং কেউ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। তারা জেলা প্রশাসকের কাছে টোল রেট পুনর্নির্ধারণের আবেদনও করেছে।

চাঁদপুরের জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে,নির্ধারিত ফি’র বাইরে কোনো ধরনের টাকা আদায় করার অনুমতি নেই। টোলের রেট প্রকাশ্যে টাঙিয়ে রাখতে হবে এবং অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাল্বহেড মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে,বোট মহলে টোল আদায়ের পদ্ধতি যেন স্বচ্ছ ও মানবিক হয়। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।