ঢাকামঙ্গলবার , ১৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে মামলার শুনানিতে মাথা ঘুরে পড়ে আইনজীবীর মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৫, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলা জজ আদালতে মামলার শুনানির সময় হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান আব্দুল মান্নান খান মহিন। তাকে চাঁদপুর সরকারি জেনারেল নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এই ঘটনা ঘটে।

মাহিন (৫১) জেলার হাজীগঞ্জ উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের ব্যাপারী বাড়ির মৃত ইসমাইল হোসেন ব্যাপারীর ছেলে। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের দক্ষিণে নিজ বাড়িতে বসবাস করতেন।

 

তিনি ২০১০ সালে চাঁদপুর আইনজীবী সমিতিতে যুক্ত হন।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনূর বেগম বলেন. আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার অ্যাডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি মাথা ঘুরে ফ্লোরে পড়ে যান। বেঞ্চে লেগে মাথা জখম হয়।

হাসপাতালে নেওয়া হলে হৃদরোগ বিভাগের চিকিৎসক মুনতাকিম হায়দার রুমি ও তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তাকে জরুরি বিভাগের চিকিৎসক আমিনুল ইসলাম সুমন মৃত ঘোষণা করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।