ঢাকাসোমবার , ১৪ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে দুই মাদক কারবারি আটক

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১৪, ২০২৫ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার ১৪ জুলাই ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ জুলাই ২০২৫ তারিখ রবিবার দুপুর ১ টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি যাত্রীবাহী বোট তল্লাশি করে ৩ লক্ষ ৪৫ হাজার টাকা মূল্যের সাড়ে ১১ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও মাদক পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। মাদক পাচার রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।