ঢাকাবৃহস্পতিবার , ১০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৩. ৬০ শতাংশ

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ১০, ২০২৫ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বোর্ড থেকে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।

 

বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।

এ সময় তিনি জানান, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন । তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ পাসের হার। জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।

 

ফলাফল পর্যালোচনায় দেখা গেছে গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ – ৫ কমেছে।  গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং  জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮টি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।