শাহরাস্তিতে গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রবাস ফেরত শাহজালাল আকরাম জিসান (২৩) আর নেই।
সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
জিসান শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউপির বলশীদ গ্রামের কেয়াম উদ্দিন পাটোয়ারী বাড়ির অধিবাসী। পিতা জামিল ও মাতা সেলিনা আক্তার দম্পতি আদরের একমাত্র সন্তান তিনি।
এসএসসি ও এইচএসসি শেষে ডিগ্রিতে ভর্তি হয়ে জীবিকা ও উচ্চশিক্ষার জন্য তিনি দক্ষিণ আফ্রিকা ছুটে যান। সেখানকার ইউনিভার্সিটি অব কেপটাউনে আইসিটি বিষয়ে অনার্সে অধ্যয়নরত অবস্থায় তিনি এই নীরব ঘাতক কিডনি ব্যাধিতে আক্রান্ত হন। অসুস্থ হয়ে দেশে ফিরে চিকিৎসা শুরু করলেও বর্তমানে তার জীবন সংকটাপন্ন অবস্থায় পৌঁছেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
জীবনের স্বল্প সময়ে জিসান হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।
মঙ্গলবারে তাকে শাহরাস্তি নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
