এ বছর মাত্র ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। ফলাফল ঘোষণার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। এ বোর্ড থেকে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৯০২ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় কুমিল্লা শিক্ষাবোর্ড ভবনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম।
এ সময় তিনি জানান, এ বছর মোট ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন কুমিল্লা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নেন । তাদের মধ্যে পাস করেছেন ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৮ দশমিক ০১, মানবিকে ৪৬ দশমিক ৭৭ এবং বাণিজ্য বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ পাসের হার। জিপিএ -৫ প্রাপ্তিতে এগিয়ে আছে মেয়েরা।
ফলাফল পর্যালোচনায় দেখা গেছে গত বছরের তুলনায় এ বছর পাসের হার, শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠান ও জিপিএ – ৫ কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ এবং জিপিএ ৫ ছিল ১২ হাজার ১০০ এবং শতভাগ পাসের প্রতিষ্ঠান ছিল ৯৮টি।