ঢাকামঙ্গলবার , ৮ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে উদ্বোধনের নয় দিনের মাথায় আলোচিত কাচ্চি ডাইনিং কে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ৮, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক চাঁদপুর শহরের জোড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে মীর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অবস্থিত কাচ্চি ডাইনিং এ উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখ ছাড়া বাদামের শরবত পাওয়ায় আট হাজার টাকা এবং শামীমা রাইচ মিল কে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ওই সময় চাঁদপুর আনসার ভিডিপি সদস্যদের সার্বিক নিরাপত্তায় ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো: নজরুল ইসলাম এর সার্বিক সহযোগিতায় অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গেলো ৩০ জুন ৩০% ছাড় দিয়ে ব্যাপক পরিসরে কাচ্চি ডাইনিং এর উদ্বোধন করা হয়। উদ্বোধনের নয় দিনের মাথায় এ জরিমানা গুণতে হলো প্রতিষ্ঠানটিকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।