ঢাকাবৃহস্পতিবার , ৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের মেঘনা থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার

চাঁদপুর ট্রিবিউন
জুলাই ৩, ২০২৫ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের তরুণীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বুধবার রাতে ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে বৃহস্পতিবার দুপুরে জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি এ এস এম ইকবাল।

আনুমানিক ২০ বছর বয়সী তরুণীর উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ের রং উজ্জ্বল শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার, চুল কালো ও লম্বা। তার পরনে কোনো পোশাক পাওয়া যায়নি। তবে নাকে একটি স্বর্ণের নাকফুল রয়েছে।

আলু বাজার নৌ পুলিশ ফাঁড়ির বরাত দিয়ে ওসি ইকবাল বলেন, বুধবার সন্ধ্যায় ইব্রাহীমপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের দক্ষিণ পাশে মেঘনা নদীর তীরে নারীর মরদেহ পড়ে থাকার খবর আসে।

পরে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আনুমানুনিক রাত ৮টার দিকে স্থানীয় এক নারীর সহায়তায় মৃতদেহটি তীরে উত্তোলন করে প্রয়োজনীয় সুরতহাল কার্যক্রম সম্পন্ন করেন।

ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্তকরণ ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে পিবিআই চাঁদপুর ইউনিটকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।