ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি সবুজ বেপারিকে গ্রেফতার করা হয়েছে।
অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার নির্দেশে এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সবুজ বেপারি বিরুদ্ধে জিআর মামলার ২ বছর ৪ মাসের সাজা এবং অপর একটি মামলা ১ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড রয়েছে। সবুজ বেপারির বিরুদ্ধে আরও ৭টি মাদক মামলাও রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার চাঁদপুর ট্রিবিউন’কে বলেন, সাজাপ্রাপ্ত আসামি সবুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
