প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক

ফরিদগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৪

ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে একাধিক মাদক মামলার আসামি ও দুই মামলার সাজাপ্রাপ্ত আসামি সবুজ বেপারিকে গ্রেফতার করা হয়েছে।

অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার নির্দেশে এএসআই এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সবুজ বেপারি বিরুদ্ধে জিআর মামলার ২ বছর ৪ মাসের সাজা এবং অপর একটি  মামলা ১ বছর ৩ মাসের সশ্রম কারাদন্ড রয়েছে। সবুজ বেপারির বিরুদ্ধে আরও ৭টি মাদক মামলাও রয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার চাঁদপুর ট্রিবিউন’কে বলেন, সাজাপ্রাপ্ত আসামি সবুজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন