ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় যৌথবাহিনী

চাঁদপুর ট্রিবিউন
জুন ৩০, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছর চাঁদপুর জেলার আট উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫২ কেন্দ্রে অংশ নিয়েছে ১৭ হাজার ৮৮২ জন শিক্ষার্থী। এসব পরীক্ষা কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে যৌথবাহিনী।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে যৌথবাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে জানানো হয়।

 

চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন সদর ক্যাম্প থেকে সদর ও মতলব দক্ষিণ উপজেলা, হাজীগঞ্জ ক্যাম্প হতে হাজীগঞ্জ ও কচুয়া এবং ফরিদগঞ্জ ক্যাম্প হতে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনী দায়িত্ব পালন করেন।

অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন সমুন্নত রাখার জন্য সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল ১৮ হাজার ২৪০ জন। পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩৫৮ জন। এর মধ্যে মাদরাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ছিল ১২১ জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে অনুপস্থিত ছিল ২৩৭ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ১৭ হাজার ৮৮২ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।