ঢাকাশনিবার , ২৯ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ায় ঈদের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ২৯, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটিতে আগামী সোমবার (৩১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) খালিজ টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল বলেছে, ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করা হয় সূর্যাস্তের আগে চাঁদের গণনাকৃত জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনার ওপর ভিত্তি করে। অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল এবং অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে বিশ্লেষণ ও সাধারণ মূল্যবোধকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।

 

অ্যাস্ট্রনমিকাল তথ্য বিশ্লেষণ করে কাউন্সিল জানায়, আজ শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে কিন্তু দেখা যাবে আগামীকাল। ফলে রমজান হবে ৩০ দিনের এবং আগামী সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

 

ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের ঘোষণা দিয়ে থাকে অস্ট্রেলিয়া। এ বছর সবার আগে রমজান মাস শুরুর ঘোষণাও দিয়েছিল তারা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।