ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Chandpur Tribune
নভেম্বর ২২, ২০২৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষ্যে উপকারভোগীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) পৌরসভার ১০নং ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীদের হাতে ট্যাব তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো ও মো. এমরান হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. বকুল মিয়া, সহ-সভাপতি মো. খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াছিন হাওলাদার,সহ সাংগঠনিক মো. আজাদ জমদ্দার,স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. শাহ আলম, সহ-যুববিষয়ক সম্পাদক ইব্রাহিম ছৈয়াল,ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মেহেদী হাসান গাপ্পার, সাংগঠনিক সম্পাদক তারেক কাজী,পৌর ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান সজল ও আরজিন হোসেন ডিনা।

এছাড়া ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ১, ২, ৩, ৫, ১০, ১১ ও ১২নং ওয়ার্ডের সুপারভাইজার ফয়সাল হোসেন এবং ১০নং ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী ইমরান হোসেন সৈকত উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. খোরশেদ আলম ভুট্টো বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ কার্যক্রমের আওতায় প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য, অনিয়ম কিংবা পক্ষপাতিত্ব যেন না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে।

হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন বলেন, তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রত্যেক কর্মীকে আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে কার্যক্রমটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সম্ভাব্য উপকারভোগীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহের মাধ্যমে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।