ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

Chandpur Tribune
নভেম্বর ২২, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

অনিরাপদ খাদ্য প্রস্তুত ও অনুমোদন বিহীনভাবে গ্যাস বিক্রির দায়ে জরিমানা চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুর পৌরসভার আশপাশের এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চাঁদপুর পৌরসভার পাশে অবস্থিত আল-আকসা লাইভ বেকারিকে অনিরাপদ খাদ্য প্রস্তুত ও বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মেসার্স সেবা হার্ডওয়্যার অ্যান্ড ইলেকট্রিক দোকানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গ্যাসঅনুমোদন ব্যতিরেকে গ্যাস বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা। এ সময় সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চাঁদপুর জেলা শাখার সম্মানিত সদস্য মোহাম্মদ বিপ্লব সরকার এবং জেলা পুলিশের একটি চৌকস দল।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এবং জরিমানার আদেশ প্রদান করা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং অনুমোদনহীন পণ্য বিক্রি বন্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সচেতন মহলের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে অসাধু ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণের পাশাপাশি সাধারণ ভোক্তাদের অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।