ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ, হাইমচরের সভাকক্ষে ( পদ্ম জলে) এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণের শুরুতে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মধ্যে পরিচয়পত্র (আইডি কার্ড) এবং তথ্য সংগ্রহের জন্য ট্যাব বিতরণ করা হয়। পাশাপাশি ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে নির্ভুল ও সঠিক তথ্য সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা ও অনুরোধ জানানো হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
প্রশিক্ষণে তথ্য সংগ্রহের পদ্ধতি, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
