দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও অপতৎপরতা’সহ নৈরাজ্যের প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।
উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদে সমাবেশ অনুষ্টিত হয়।
সময় বক্তারা বলেন, দেশব্যাপী পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও নৈরাজ্যে সৃষ্টি করে জনমনে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যে দেশবিরোধী কর্মকাণ্ড করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তাদের প্রতিহতের ঘোষণা নিয়ে দেশের স্বার্থে এবং সাধারণ মানুষের জানমাল নিরাপত্তায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনিপর আহ্বয়াক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনিপর সিনিয়র যুগ্ম আহ্বয়াক ভুলু মুন্সী, এ্যাড. ওমর ফারুক খান টিটু, মিজানুর রহমান সেলিম পাটওয়ারী, বিল্লাল হোসেন পাটওয়ারীসহ উপজেলা ও পৌর বিএনিপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, নুরুল আমিন হেলাল, মফিজুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহ্বয়াক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান রাজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বয়াক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রাশেদ আলম হীরা, সদস্য সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগর, সদস্য সচিব ইকবাল হোসেন মিয়াজীসহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
