ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কাদলা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

শান্তু ধর
নভেম্বর ১৮, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের প্রতিবাদে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(১৮ নভেম্বর) বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আনম এহছানুল হক মিলন এমপি ,কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী,উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের নির্দেশে

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বাতাবাড়িয়া বাজার ও গুলবাহার বাজারে  মিছিলটি অনুষ্ঠিত  হয়।

এসময় ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মামুন বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ, নাইম ইসলাম,ফাহিম,শামীম ও সাকিবসহ স্থানীয় ছাত্রদলের অংশ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা আওয়ামী লীগের অপতৎপরতা-নৈরাজ্য অব্যাহত থাকলে দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিনা কারণে বিগত ১৭ বছর আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অত্যাচার-নির্যাতন-নিপীড়ন চালিয়েছে। অসংখ্য মিথ্যা মামলা দিয়েছে, বাড়ি-ঘরে হামলা চালিয়েছে, ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট করেছে।

নেতারা আরো বলেন, গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা বহালতবিয়তে ঘুরে বেড়াচ্ছে। আমাদের এ উদারতাকে যদি দুর্বলতা মনে করে আওয়ামী ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করে, আমরা আর ছাড় দেব না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।