চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার মান উন্নয়ন কমিটির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ কাউসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী।
সভায় সভাপতিত্ব করেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্যাহ।
সভায় বক্তব্য দেন মো. আনোয়ার হোসেন ভূঁইয়া। এ সময় শিক্ষার্থীদের পাঠদানের মান উন্নয়ন, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান পাটোয়ারী, শামীম আহমেদ, টামটা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফ উল্লাহ (শামীম), এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, মো. ইকবাল হোসেন পাটোয়ারী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, আব্দুল মমিন সিকদার (লিটন), মো. জহিরুল ইসলাম, মো. শাহজাহান মিয়াজী ও মো. আমিন হোসেনসহ অন্যান্য অতিথি।
সভায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের ফলাফল ও শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
