ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতায় লিফলেট বিতরণ

শান্তু ধর
অক্টোবর ২৩, ২০২৬ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরের কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কাদিরখিল সমাজকল্যাণ যুব সংঘ।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ স্লোগানে সংগঠনটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে উপস্থিত অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন। পরে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। পাশাপাশি বাড়ির আঙিনা, সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়কের পাশের আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

কর্মসূচির মাধ্যমে গ্রামবাসীকে বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ এবং বসতবাড়ির আঙিনা পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন আয়োজকেরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আলাউদ্দিন সরকার, অ্যাডভোকেট মোঃ জসিম সরকার, শাহাদাত হোসেন মানিক মুন্সি, সভাপতি মোহাম্মদ উল্যাহ মুন্সী, সিনিয়র সহ-সভাপতি ফরহাদ প্রধানীয়া, সহ-সভাপতি রিপন সরকার, হানিফ প্রধান, হোসেন সরকার, কাউসার সিকদার, মহারাজ মুন্সী, রাসেল প্রধান, গোলাম কিবরিয়া মুন্সী, কাজল সিকদার, আবুল খায়ের দেওয়ান ও সাধারণ সম্পাদক মোঃ লিটন দরবেশ।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মাহবুব সিকদার, আইন সম্পাদক আলামিন দরবেশ, কোষাধ্যক্ষ মোজাম্মেল মুন্সী, প্রবাসী কল্যাণ সম্পাদক জিসান প্রধান, দপ্তর ও প্রচার সম্পাদক নাজমুল মুন্সী, চিকিৎসা বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান সাগর চৌধুরী, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কাইয়ুম মুন্সী, সহ-দপ্তর সম্পাদক সুমন সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কার্যনির্বাহী সদস্য ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের কাজের সুবিধার্থে অ্যাপ্রোন উপহার দেওয়ায় মোঃ তহিরুল ইসলাম পাটোয়ারী ও মোঃ হানিফ প্রধানীয়ার প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন গ্রাম গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে। তাঁরা ডেঙ্গুর ঝুঁকি কমাতে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।