জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তারা। জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
একই কার্যক্রমে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন চাঁদপুর জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
একই জেলার প্রশাসনিক কর্মকর্তাদের এমন অর্জন চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের। বিশেষ করে হাইমচরের ইউএনও মো. নজরুল ইসলামের বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন উপজেলাবাসীর জন্য সম্মানের বিষয়।
সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের মূল্যায়ন হিসেবে এই অর্জন সামনে আরো বেগবান করবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
