প্রিন্ট তারিখ: ২১ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চাঁদপুরের ডিসি, বিভাগীয় সেরাদের তালিকায় হাইমচরের ইউএনও

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৬

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন চাঁদপুরের প্রশাসনিক কর্মকর্তারা। জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।

একই কার্যক্রমে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বীকৃতি পেয়েছেন চাঁদপুর জেলার তিন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁদের মধ্যে রয়েছেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

একই জেলার প্রশাসনিক কর্মকর্তাদের এমন অর্জন চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আনন্দের। বিশেষ করে হাইমচরের ইউএনও মো. নজরুল ইসলামের বিভাগীয় পর্যায়ে স্বীকৃতি অর্জন উপজেলাবাসীর জন্য সম্মানের বিষয়।

সততা, দক্ষতা, দায়িত্বশীলতা ও জনসেবার প্রতি অঙ্গীকারের মূল্যায়ন হিসেবে এই অর্জন সামনে আরো বেগবান করবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন