ঢাকাশনিবার , ১৭ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কোনধরনের শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই: ডিআইজি কুদ্দুছ চৌধুরী

Chandpur Tribune
অক্টোবর ১৭, ২০২৬ ৬:১৬ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে তিনি মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিক, পূজা উদযাপন পরিষদ ও অন্যান্য হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজামণ্ডপ কমিটিসহ মন্দিরের ভক্তবৃন্দের সাথে মতবিনিময় করেন।

হাজীগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ায় অনুষ্ঠিত মতবিনিময়কালে তিনি বলেন, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ পূজা উদযাপন হবে। এখানে কোনধরনের শঙ্কা বা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই। পুলিশ সতর্ক আছে। তবে অনলাইন প্রভাকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকতে হবে।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ, হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বণিক প্রমুখ। বক্তব্য শেষে পূজামণ্ডপে উপহার প্রদান করেন ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভুঁইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা উপস্থিত ছিলেন।

এছাড়া হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান টুটুল, সাধারণ সম্পাদক মেহেদী হাছান পাপ্পু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ রায় ও সাধারণ সম্পাদক শ্যামল সাহা’সহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদ এবং পূজামণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।