ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্ততিমূলক সভা

Chandpur Tribune
অক্টোবর ১২, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজন সোমবার (১২ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

তিনি বলেন, দুর্গা উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্ডপে পুলিশ ও আনসার মোতায়েন, নিয়মিত টহল এবং কন্ট্রোল রুম স্থাপন করা হবে। পাশাপাশি নিজস্ব ব্যবস্থাপনায় সেচ্ছাসেবক রাখতে হবে। এসময় গুজব প্রতিরোধ এবং ভবঘুর বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সভায় বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কাওসার আলম ভুঁইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রোটা. রুহিদাস বনিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, পৌর ভারপ্রাপ্ত সভাপতি ডা. নরেশ।

পূজামণ্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন, রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি নিহার রঞ্জন হালদার, নবদুর্গার সভাপতি সঞ্জয় সাহা, বলাখাল সার্বজনিন পূজামণ্ডপের সভাপতি স্বপন চন্দ্র চক্রবর্তী, ত্রিশুল সংঘের সভাপতি রবি রায় চৌধুরী, ত্রিণয়ী সংঘের সভাপতি গোপাল সাহা, উচ্চঁগা পূজামণ্ডপের সভাপতি শংকর পাল প্রমুখ।

সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. সফিকুর রহমানসহ সরকারি অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলার ২৯টি পুজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।