ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জেলেদের পেটে লাথি! চাঁদপুরে মা ইলিশের ৫ টন চাল বিক্রির অভিযোগে তোলপাড়

বিএম ফরিদ আহমেদ
অক্টোবর ১২, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন জেলেদের জন্য বরাদ্দকৃত প্রায় ৫ টন সরকারি চাল গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। জেলার বাইরে নেওয়ার সময় চালগুলো জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের বিপণীবাগ এলাকা থেকে ৪ হাজার ৯৩০ কেজি চাল জব্দ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন নিবন্ধিত জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছিলো কিন্তু নির্ধারিত সময়ে চাল বিতরণ করা হয়নি।

পিকআপচালক শাহাদাত জানান, চাঁদপুর সিএসডি গুদাম থেকে চাল নিয়ে কুমিল্লার লাকসাম যাচ্ছিলেন তিনি। পথে হাজীগঞ্জ পৌঁছালে ফোনে চাল ফেরত আনার নির্দেশ পান। চালের মালিকের পরিচয়ও তাঁকে জানানো হয়নি।

এ ঘটনায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। ঘটনার পর তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায় বলে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম জানান, জব্দ করা চাল জেলেদের জন্য বরাদ্দকৃত বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে চাল বিতরণে বিলম্বের কারণ জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা খুদেবার্তায় জানান, চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।

মা ইলিশ রক্ষায় জেলেরা যখন নদীতে মাছ ধরা বন্ধ রেখেছেন, তখন তাঁদের খাদ্য সহায়তার চাল বিক্রির অভিযোগে প্রশাসনের ভূমিকা ও বরাদ্দ ব্যবস্থাপনা নিয়ে জনমনে সংসয়

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।