ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার পাঁচ

Chandpur Tribune
অক্টোবর ৩, ২০২৬ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ছয়জনকে শনিবার (৩ অক্টোবর) চাঁদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার সার্বিক দিকনির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—ফুলছোয়া গ্রামের মো. হাসেম (৩৮), মকিমাবাদ গ্রামের মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), মকিমাবাদ গ্রামের সোহাগ আহমেদ (৪২) এবং বাউরা গ্রামের পলাশ (২৩)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এছাড়া ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় নাটেহরা গ্রামের শাওন (২২) নামে আরও একজনকে গ্রেফতার করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান বলেন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে হাজীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।