আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।
লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে তারা জনসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন। তারা এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।
এ সময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
