প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ৫ সেপ্টেম্বরের লংমার্চে জনসম্পৃক্ততা বাড়াতে ফরিদগঞ্জে জামায়াতের প্রচারণা

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২৬

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করার লক্ষ্যে  চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণের মাধ্যমে নেতাকর্মীরা আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারণাকালে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে তারা জনসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন। তারা এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেন।

এ সময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন