ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

Chandpur Tribune
জুন ১৫, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পানিতে ডুবে মোঃ মাহমুদুল হাসান তাহা (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ জুন) বিকেলে মতলব পৌরসভার চরমুকুন্দী গ্রামের খালে এ ঘটনাটি ঘটে। সে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৮ ম শ্রেণীর ছাত্র এবং কোরআনে হাফেজ। তার বাবা হাফেজ মাওলানা মোফাজ্জল পাটোয়ারী।

তাদের গ্রামের বাড়ী উপজেলার তুষপুর পাটোয়ারী বাড়ী।দীর্ঘদিন যাবৎ  চরমুকুন্দী গ্রামে বসবাস।তার বাবা চরমুকুন্দী গ্রামের একটি জামে মসজিদে ইমামতি করেন।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের  সাথে খেলাধুলার পর ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে চরমুকুন্দী গ্রামের খালে গোসল করতে গেলে হঠাৎ করে সে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে দেয়।

প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান বলেন,তাদের ডাকচিৎকার শোনে আমরা এলাকাবাসী এগিয়ে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশন সংবাদ দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।এলাবাসী ও ফায়ারসার্ভিসের লোকজনের আধাঘন্টা চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নীচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে শোকের মাতম নেমে আসে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারকে নিয়ে য়াওয়ার জন্য বলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।