হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাহমুদুল হাসান তাহা তার সহপার্ঠীদের সাথে খেলাধুলার পর ৫/৭ জন সংঘবদ্ধ হয়ে চরমুকুন্দী গ্রামের খালে গোসল করতে গেলে হঠাৎ করে সে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায়। তাকে না দেখে সহপাঠীরা ডাকচিৎকার শুরু করে দেয়।
প্রত্যক্ষদর্শী জসিম উদ্দিন প্রধান বলেন,তাদের ডাকচিৎকার শোনে আমরা এলাকাবাসী এগিয়ে যাই এবং স্থানীয় ফায়ার স্টেশন সংবাদ দেয়া হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।এলাবাসী ও ফায়ারসার্ভিসের লোকজনের আধাঘন্টা চেষ্টার পর মাহমুদুল হাসান তাহাকে পানির নীচ থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে শোকের মাতম নেমে আসে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের পরিবারকে নিয়ে য়াওয়ার জন্য বলা হয়।