ঢাকারবিবার , ২৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ বছরের কন্যাসন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিলেন মা

Chandpur Tribune
মে ২৪, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

সংযুক্ত আরব আমিরাতে নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে ২২ তলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে হত্যা করেন এক ভারতীয় প্রবাসী মা। এরপর নিজেও সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি। শনিবার (২৩ মে) সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

 

প্রতিবেদনে বলা হয়, গত বুধবার ওই ভবনের নিচ থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী ও ওই ভবনের স্টাফদের সূত্রে জানা যায়, ৩৫ বছর বয়সী ওই মা আল-নাদহা এলাকার উঁচু ভবন থেকে নিজের সন্তানকে ফেলে দেন। এরপর তিনি নিজে লাফ দেন।

জানা যায়, ভবনটির প্রথম ছয় তলায় গাড়ি পার্কিং ও ব্যয়ামাগার রয়েছে। এরপর থেকে আবাসিক অংশ শুরু হয়েছে। বুধবার সোয়া ৭ টার দিকে ওই আবাসিকের ১৫তম তলার বারান্দা থেকে ওই মা এ ঘটনা ঘটান।

 

৩২ তলা ভবনটির এক নিরাপত্তারক্ষী জানান, তারা বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে বাইরে গিয়ে এক নারী ও শিশুর দেহ দেখতে পান। শিশুটির মরদেহ পড়ে ছিল সড়কে। অপরদিকে মায়ের মরদেহটি ছিল ফুটপাথে।

এসময় তিনি তাৎক্ষণিকভাবে পুলিশ ও অ্যাম্বুলেন্স ডাকেন। পুলিশ ঘটনাস্থলে এসে সকাল ১০টা ৫০ পর্যন্ত পুরো ভবনটি অবরুদ্ধ করে রাখে।

জানা যায়, ওই নারীর স্বামী দুবাইয়ে চাকরি করেন।

এদিকে এ ঘটনা ঘটার একদিন আগে ওই নারী ও তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এ সময় পুলিশকেও ডাকা হয়। তার স্বামী নিরাপত্তারক্ষীকের কাছে অভিযোগ করেন তার স্ত্রী মানসিক সমস্যায় ভুগছে।

জানা যায়, মর্মান্তিক এ ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে তাকে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।