ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
মে ২২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি  ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী।

শাহরাস্তি উপজেলা টামটা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী   মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী , টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষার্থী  চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, মোহনা টেলিভিশন প্রতিনিধি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক,শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাইফুল ইসলাম মানিক, আনিসুর রহমান টিটু সহ স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক  শুভেচ্ছা জানিয়েছেন ।

তারা বলেন ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারীর দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। আমরা ওনার  সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।

মেধাবী অসহায় হতদরিদ্র, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং শিক্ষা ক্ষেত্রে তিনি অবদান রাখবেন সেটাই সকলের প্রত্যাশা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।