শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন পাটোয়ারী।
শাহরাস্তি উপজেলা টামটা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী , টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, মোহনা টেলিভিশন প্রতিনিধি, চাঁদপুর ট্রিবিউন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক,শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী ১৯৯৬ যুব ও মহিলা সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, সাইফুল ইসলাম মানিক, আনিসুর রহমান টিটু সহ স্কুলের শিক্ষক ও কর্মচারীবৃন্দের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ।
তারা বলেন ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারীর দক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও অভিজ্ঞতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করবে। আমরা ওনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
মেধাবী অসহায় হতদরিদ্র, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা বিনা বেতনে পড়ার সুযোগ পাবে এবং শিক্ষা ক্ষেত্রে তিনি অবদান রাখবেন সেটাই সকলের প্রত্যাশা।