বাংলাদেশের স্বাধীনতা দিবসে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু তার ভেরিফাই পেইজে বাংলাদেশের স্বাধীনতা দিবসটি উপলক্ষ্যে এ শুভেচ্ছা বার্তা জানান।
প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ইতিহাসে এই দিনটি গুরত্বপূর্ণ, যা স্বাধীনতা এবং ভবিষ্যতের আশাকে গভীরভাবে আলোকপাত করে। সমস্ত বাংলাদেশিদের জন্য তাদের দেশের ক্রমাগত উন্নতির প্রচেষ্টার প্রেরণার উৎস হবে।
তিনি আরও উল্লেখ করেন , মালদ্বীপ বাংলাদেশকে বিশ্বস্ত প্রতিবেশী ও উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। আমাদের মানুষে মানুষে আদান-প্রদান দুই দেশের অংশীদারিত্বকে দীর্ঘকাল ধরে সংজ্ঞায়িত করেছে এবং আমাদের পারস্পরিক অগ্রগতিতে অবদান রেখেছে।
এছাড়াও তিনি বলেন, আমরা আমাদের সহযোগিতাকে শক্তিশালী করার জন্য যে ইতিবাচক কাজ করছি তার জন্য আমি আনন্দিত।
