ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পর্তুগালে প্রবাসী বাংলাদেশি ফ্যামিলিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৩, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

আনন্দঘন পরিবেশ ও দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে  অনুষ্ঠিত হয়ে গেল  ফ্যামিলি ঈদ পুনর্মিলনী ২০২৬।  রবিবার প্রবাসী পরিবারের অংশগ্রহণে বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় রাজধানীর বেলা ভেস্তা পার্ক ।

পর্তুগালের ৮০টি প্রবাসী বাংলাদেশি পরিবারএই মিলনমেলায় অংশগ্রহণ করেন। এবারের মিলনমেলায় সবয়সীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোটদের খেলাধুলা, নারী ও পুরুষদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন শিল্পীদের কন্ঠে ছিলো শ্রুতিমধুর গান। অনুষ্ঠানে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার পরিবেশন করা হয়।  পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই ঈদ মিলনমেলার মূল উদ্যোক্তা ছিলেন মাইন বিথী ও মাইনুল ইসলাম মাইন। মিলনমেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রানা তাসলিম উদ্দিন ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদ ,সেক্রেটারী শহীদ আহমদ (প্রিন্স) ,সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ।

সার্বিক সহযোগিতায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বনি, রাফি, ফকরুল, রেশমা প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।