ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মালদ্বীপের দিগুরা আইল্যান্ডে অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশি, আহত ২

আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মালদ্বীপের রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত দিগুরা আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচজন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে সেহরির আগে রান্না করা খাবার গরম করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিহতরা হলেন— মো. তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, মো. সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন এবং স্থানীয় প্রবাসী মোহাম্মদ সাগর প্রাথমিকভাবে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়েছেন। তারা হলেন— মো. জামাল উদ্দিন ও মো. সাদ্দাম হোসেন। আহতদের রাজধানী মালেতে অবস্থিত আইজিএমএইচ (IGMH) হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় বাংলাদেশ হাইকমিশন গভীর শোক প্রকাশ করেছে। হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি সার্বক্ষণিকভাবে মনিটরিং করা হচ্ছে এবং নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।