ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের উদ্যোগে ব্যবসায়ীদের সম্মানে রাজধানী রিয়াদের ফোর পয়েন্ট পাঁচ তারকা শেরাটন হোটেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সৌদি বাংলা বিজনেস অ্যাড ইনভেস্টর ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইনভেস্টর আলহাজ্ব আব্দুর রহমানের সভাপতিত্বে- ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব তুষার ও আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সেলর ডঃ মোঃ মাহবুবুর রহমান ।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেদ্দা গার্মেন্টস ফোরামের সভাপতি রেজাউল করিম টিপু , আমিয়াল গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়া, গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক আহমেদ চান, সোহরাব হোসেন লিটন, সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সদস্য সাখাওয়াত হোসেন আরমান , ইনভেস্টর মীর রাসেল সুজন, সাইফুল ইসলাম সহ ব্যবসায়ী প্রতিনিধি, শিক্ষক গণমাধ্যম কর্মী, সাংস্কৃতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার ইয়াসিন মিয়াকে আহবায়ক এবং আব্দুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের রিয়াদ কেন্দ্রীয় কমিটির নাম ঘোষনা করা হয়।

ইফতারের পূর্বে রমজানের তাৎপর্য এবং বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা শফিউল্লাহ ।

বক্তারা বলেন আগামী দিনে সৌদি বাংলাদেশ বিজনেস এন্ড ইনভেস্টর ফোরামের মাধ্যমে প্রবাসে এবং বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করবে। দেশের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখতে ফোরামের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবে । প্রবাস থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।