শাহরাস্তি পৌরসভাধীন নোয়াগাঁও গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা জানান, ৪ জানুয়ারী রবিবার ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়। এতে অভিযুক্তকে ভূমি ব্যবস্থাপনা আইনে ৩ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের ভিত্তিতে আটককৃত ড্রাম ট্রাক ৩টি মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাটি খেকোরা আর যেন কৃষি জমি নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা পুলিশ, আনসার সদস্য ও রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারী গণ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
