প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটায় ভ্রাম্যমাণ অভিযানে  ৩ লক্ষ টাকা অর্থদন্ড 

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬
 শাহরাস্তি   পৌরসভাধীন  নোয়াগাঁও গ্রামে ভেকুর মাধ্যমে অবৈধভাবে কৃষি জমির  মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হিল্লোল চাকমা।
উপজেলা সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা জানান, ৪ জানুয়ারী রবিবার ভোর রাতে নোয়াগাঁও মাঠে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে ৩ টি মাটি বোঝাই ড্রাম ট্রাক আটক করা হয়। এতে অভিযুক্তকে ভূমি ব্যবস্থাপনা আইনে   ৩ লক্ষ টাকা   অর্থদন্ড  আরোপ ও জরিমানা  আদায় করা হয়। পরবর্তীতে মুচলেকা প্রদানের ভিত্তিতে আটককৃত ড্রাম ট্রাক ৩টি মালিকগণের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো জানান, কৃষি জমির মাটি কাটার বিষয়ে এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে। মাটি খেকোরা আর যেন কৃষি জমি নষ্ট করতে না পারে, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে।
ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা পুলিশ, আনসার সদস্য ও রাজস্ব প্রশাসনের কর্মকর্তা কর্মচারী গণ।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন