ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাদ জোহর চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় ও সর্বস্তরের মানুষের মাঝে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা বা বিশৃঙ্খলা দেখা যায়নি; বরং সর্বত্র ছিল নীরবতা, দীর্ঘশ্বাস, স্মৃতিচারণ আর গভীর শ্রদ্ধার আবহ।

 

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আজ বাদ জোহর চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

 

চাঁদপুর জেলা বিএনপির আওতাধীন প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল নেতাকর্মীসহ সর্বসাধারণকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ করা হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।