সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর ইন্তেকালের খবরে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয় ও সর্বস্তরের মানুষের মাঝে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কোথাও কোনো রাজনৈতিক উত্তেজনা বা বিশৃঙ্খলা দেখা যায়নি; বরং সর্বত্র ছিল নীরবতা, দীর্ঘশ্বাস, স্মৃতিচারণ আর গভীর শ্রদ্ধার আবহ।
চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে আজ বাদ জোহর চাঁদপুর হাসান আলী স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
চাঁদপুর জেলা বিএনপির আওতাধীন প্রতিটি উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের সকল নেতাকর্মীসহ সর্বসাধারণকে জানাজায় অংশগ্রহণের অনুরোধ করা হলো।