ঢাকাশনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহায়তা প্রদান 

শাহরাস্তি প্রতিনিধি
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তি বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু  চিকিৎসা সেবা সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসা সেবা সহায়তা প্রদান করেন লায়ন্স ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি। লায়ন্স ইন্টারন্যাশনাল রিজিওন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা এমজেএফ জানান, শুক্রবার সকাল থেকে চক্ষু রোগীরা বিনামূল্যে লেন্স, চশমা সহ ছানি অপারেশন, চোখের অন্যান সমস্যার প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।

এছাড়াও  ৬০ জন রোগীকে বিনামূল্যে বিনামূল্যে অপারেশন, ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা, ও ৩ শতাধিক ডায়াবেটিস রোগীকে চিকিৎসা সহায়তা  দেয়া হয়েছে । বিনামূল্যে এ চিকিৎসা সহায়তার আওতায় উপজেলার ৫ শতাধিক রোগী এ সেবা পাবেন।

আগামী ৫ ও ৬ জানুয়ারী চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালে এ ৬০ জন চক্ষু অপারেশন  রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এ চিকিৎসা সেবা সহায়তায় ডা: নাজমুল হাসান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, জসিম উদ্দিন, সেলিম রেজা ও মিজানুর রহমান চিকিৎসা সেবা প্রদান করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জয়েন্ট কেবিনেট স্ট্রেজারার লায়ন মহিন উদ্দিন জিলান  ,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ জাকির হোসেন, ক্লাব সেক্রেটারি লায়ন মোহাম্মদ লোকমান হোসেন ও ক্লাব ডিরেক্টর লায়ন মোহাম্মদ মাইনুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।