শাহরাস্তি বিজয়পুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে এ চিকিৎসা সেবা সহায়তা প্রদান করেন লায়ন্স ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি। লায়ন্স ইন্টারন্যাশনাল রিজিওন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা এমজেএফ জানান, শুক্রবার সকাল থেকে চক্ষু রোগীরা বিনামূল্যে লেন্স, চশমা সহ ছানি অপারেশন, চোখের অন্যান সমস্যার প্রাথমিক চিকিৎসা, বিনামূল্যে ঔষধ প্রদান করা হবে।
এছাড়াও ৬০ জন রোগীকে বিনামূল্যে বিনামূল্যে অপারেশন, ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা, ও ৩ শতাধিক ডায়াবেটিস রোগীকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে । বিনামূল্যে এ চিকিৎসা সহায়তার আওতায় উপজেলার ৫ শতাধিক রোগী এ সেবা পাবেন।
আগামী ৫ ও ৬ জানুয়ারী চট্টগ্রাম লায়ন চক্ষু হাসপাতালে এ ৬০ জন চক্ষু অপারেশন রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে। এ চিকিৎসা সেবা সহায়তায় ডা: নাজমুল হাসান, সাইফুল ইসলাম, রেজাউল করিম, জসিম উদ্দিন, সেলিম রেজা ও মিজানুর রহমান চিকিৎসা সেবা প্রদান করবেন।