ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মনোনয়নপত্র সংগ্রহ

চাঁদপুর ট্রিবিউন
ডিসেম্বর ২২, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন প্রধানীয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

২২ নভেম্বর সোমবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় পার্টির দপ্তর সম্পাদক মো. মাসুদ মিয়া,চাঁদপুর জেলা আহবায়ক মো. আওলাদ হোসেন প্রধানিয়াসহ এলাকার স্থানীয় তিনজন প্রবীন ব্যক্তি উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।