ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে বাংলাদেশ ইউনাইটেড পার্টি (বিইউপি) এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন প্রধানীয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।
২২ নভেম্বর সোমবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের কাছ থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় পার্টির দপ্তর সম্পাদক মো. মাসুদ মিয়া,চাঁদপুর জেলা আহবায়ক মো. আওলাদ হোসেন প্রধানিয়াসহ এলাকার স্থানীয় তিনজন প্রবীন ব্যক্তি উপস্থিত ছিলেন।