ঢাকাবুধবার , ৩ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়াও মোনাজাত  

হাজীগঞ্জ প্রতিনিধি
ডিসেম্বর ৩, ২০২৫ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর ১০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়ার উদ্যোগে রান্ধুনীমুড়া সাত বাড়ী এলাকায় দলীয় কার্যালয় এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন,বিএনপির নেতা,বকুল মিয়া,বিল্লাল মিয়া, সুরুজ মিয়া, দেলোয়ার হোসেন।

অনুষ্ঠানে  বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও আরোগ্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোক’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জি. মমিনুল হক’সহ বিএনপির প্রার্থীদের সফলতা কামনায় দোয়া-মাহফিল পরিচালনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।